২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুন ১৮, ২০১৯
টস জিতে ব্যটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। আফগান অধিনায়কগুলবাদিন নাইবও টসে জিতলে ব্যাটিং নিতেন বলে জানান।
ইংল্যান্ড স্কোয়াড: জনি বেয়ারেস্টো, জো রুট, জেমস ভিন্স, বেন স্টোকস, এউইন মরগান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওকস, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।
আফগানিস্তান স্কোয়াড: নূর আলী জাদরান, গুলবাদিন নাইব (অধিনায়ক), রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলী খিল (উইকেটরক্ষক), রশিদ খান, দৌলত জাদরান, মুজিব উর রহমান।
শীর্ষে যাওয়ার মিশনে ইংল্যান্ডের সামনে আফগানিস্তান
বিশ্বকাপের ২৪তম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। ওল্ড ট্রাফোর্ডে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় খেলাটি অনুষ্ঠিত হবে। চার ম্যাচে তিন জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ইংলিশদের অবস্থান চারে। তবে আজকের ম্যাচে জয়ী হলে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষস্থানে যাবে দলটি। অন্যদিকে আফগানরা চার ম্যাচে এখনও জয় দেখেনি। পয়েন্ট টেবিলের তলানিতে তাদের অবস্থান।
পরিসংখ্যান:
ইংল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার লড়াই হয়েছে মাত্র একবার। গত ২০১৫ বিশ্বকাপ আসরে।
ওয়ানডেতে:
ম্যাচ: ১
ইংল্যান্ড জয়ী: ১
আফগানিস্তান জয়ী: ০
বিশ্বকাপে:
ইংল্যান্ড জয়ী: ১
আফগানিস্তান জয়ী: ০

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D