১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬
বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ’র ইন্তেকালে ৪ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক শোকবার্তায় এ কর্মসূচি দেওয়া হয়।
তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটি গভীরভাবে শোকাহত। তার মৃত্যু সংবাদে দলের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার থেকে শুরু হওয়া শোক কর্মসূচি চলবে আগামী ৩০ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত। এ সময় দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয় সমূহে দলীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং শোকসূচক কালো পতাকা উত্তোলন করা হবে। এবং আগামী ৩০ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচি :
২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানে সিঙ্গাপুর থেকে লাশ ঢাকায় আসবে।
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় মহাখালী নিউ ডিওএইচএসস্থ মসজিদে নামাজে জানাজা, সকাল সাড়ে ১১ টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা, বাদ জোহর (১-৩০ মি:) নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নামাজে জানাজা এবং শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টায় গাজীপুরস্থ রাজবাড়ী মাঠে নামাজে জানাজা, সকাল সাড়ে ১০ টায় কাপাসিয়াস্থ পাইলট স্কুল মাঠে নামাজে জানাজা, বাদ জুমা কাপাসিয়ার ঘাগুটিয়া চালাবাজার হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মরহুম আ স ম হান্নান শাহ’র মৃত্যুতে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে শোকবই খোলা হয়েছে। আজ সকাল ১১টা থেকে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের স্বাক্ষরের জন্য তা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শোকবইয়ে শোক জানিয়ে স্বাক্ষর করা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D