সিলেটে সুধীজনের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সর্বস্তরের মিলনমেলা

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৯

সিলেটে সুধীজনের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সর্বস্তরের মিলনমেলা

ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের উপস্থিতিতে মঙ্গলবার সিলেটে সুধীজনের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বসে সর্বস্তরের সুধীজনের মিলনমেলা। বৃটিশ হাই কমিশন, বৃটিশ কাউন্সিল এবং ইউকে-এইড যৌথভাবে এই ইফতার পার্টির আয়োজন করে। এতে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, শিক্ষকসহ সর্বস্তরের আমন্ত্রিত অতিথিরা শরীক হন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে বৃটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সিলেট একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাংলাদেশী বংশোদ্ভুত প্রায় ৬ লাখ লোক যুক্তরাজ্যে বসবাস করছেন, যাদেও বেশীর ভাগেরই আদি নিবাস এই সিলেটে। তারা যুক্তরাজ্যের মূলধারার উন্নয়নে বৃটিশ নাগরিক হিসেবে অবদান রেখে চলেছেন এবং তাদের বন্ধন এখনো সিলেটের সাথে অটুট আছে। এ কারণে ঐতিহাসিক এই সম্পর্কের পথ ধরে ভবিষ্যতে বৃটেন ও সিলেটের সম্পর্ক গভীর থেকে গভীরতর হবে। পাশাপাশি, বৃটেন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কও অত্যন্ত মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছে। উভয় দেশের ভবিষ্যত উন্নয়ন কর্মকান্ডে দ্বি পাক্ষিক অভিজ্ঞতা বিনিময় ও উন্নয়ন কর্মকান্ডের সহযোগিতা দু’দেশকেই অগ্রগতির পথে পরিচালিত করতে পারে। বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তাসহ সকল ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বৃটেন ও বাংলাদেশ উভয়েই উপকৃত হচ্ছে।
ইফতার পার্টির আগে ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই কমিশনার ছাড়াও বৃটিশ কাউন্সিল কর্মকর্তা টিম নিকোল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বৃটিশ হাই কমিশনার পতœী থেরেসা আলবর, বৃটিশ হাই কমিশনের হেড অব কনস্যুলার এফেয়ার্স আবু জাকি, হেড অব পলিটিক্যাল এফেয়ার্স এজাজ রহমান, প্রেস অফিসার নারায়ন দেবনাথসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, এসএমপি কমিশনার গোলাম রব্বানী, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট