২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট দল নিরাপদে আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু। বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও একই কথা বলেন।
শুক্রবার জুম্মার নামাজ পড়ার উদ্দেশ্যে বাংলাদেশ দল ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূরের দিকে রওয়ানা হয়। আর ঐ সময়ে সন্ত্রাসী হামলা হয় মসজিদটিতে। ভাগ্যক্রমে বেঁচে ফিরেন তামিম-মুশফিকরা। তামিম ও মুশফিকের টুইটে নিরাপদ থাকার বিষয়টি পরিস্কার হলেও বিসিবির প্রধান নির্বাচক নিশ্চিত করেন টাইগারদের নিরাপদ থাকা।
নান্নু বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল নিরাপদে আছে, অক্ষত আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই।
নিউজিল্যান্ডে বড় ধরনের বিপদেই পড়তে পারত সিরিজ খেলতে সফররত বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের ভেন্যু ক্রাইস্ট চার্চে হওয়ায় এখন সেখানেই অবস্থান করছে লাল সবুজেরর দল। শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের যে মসজিদে গিয়েছিলেন তারা, সেখানে এক বন্দুকধারী হামলা চালায়। তবে এ হামলার কোনো প্রভাব তামিম, মুশফিকদের ওপর পড়েনি।
বিসিবি সূত্রে জানা গেছে, লিটন দাস ও নাইম হাসান ছাড়া সবাই শেষ টেস্ট সামনে রেখে অনুশীলনে ছিলেন। অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার আদায় করতে যান। মসজিদে প্রবেশের সময় স্থানীয় একজন তাদের ঢুকতে নিষেধ করেন। বলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। এ কথা শোনা মাত্র ভীত-সন্ত্রস্ত হয়ে ক্রিকেটাররা টিম হোটেলে ফিরে আসেন।
এদিকে, এ ঘটনার পর জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল ও মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম টুইট করে জানিয়েছেন, তারা এক ভয়ংকর পরিস্থিতির মুখে পড়েছিলেন। তবে সবাই নিরাপদে আছেন।
শনিবার (১৬ মার্চ) এই হ্যাগলি ওভালেই তৃতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের।
এদিকে, এখন পর্যন্ত পাওয়া খবরে, ক্রাইস্টচার্চের মোট তিনটি মসজিদে এমন হামলা হয়েছে। তাতে ২৭ জনের প্রাণহানি হয়েছে বলে খবর দিচ্ছে স্থানীয় গণমাধ্যম। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে নিউজিল্যান্ড পুলিশ সবাইকে নিজ নিজ বাসায় নিরাপদে থাকতে নির্দেশনা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এ দিনটিকে নিউজিল্যান্ডের ইতিহাসের অন্যতম কালো দিন হিসেবে আখ্যা দিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D