৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৮
সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের উদ্যোগে ১৫ ডিসেম্বর শনিবার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শ্রী গোবিন্দপুর চা-বাগানে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
ক্লাবের সদস্য, পরিবার ও সন্তানাদিদের নিয়ে চা-বাগানের মনোরম নয়াভিরাম প্রাকৃতিক পরিবেশে দিনব্যাপী বার্ষিক বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, মণিপুরীদের রাস নৃত্য ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়।
সবশেষে সন্ধ্যায় ক্লাব প্রেসিডেন্ট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম সকলকে অভিনন্দন জানিয়ে ফানুস উড়িয়ে বার্ষিক বনভোজনের দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট মোঃ জামাল ইয়াকুব, অর্থ ও উন্নয়ন বিভাগ শাহ মোঃ মোসাহিদ আলী এডভোকেট, সদস্য- ব্যবস্থাপনা মোসাদ্দেক কোরেশী শামীম, সদস্য- ক্রীড়া বিভাগ ফজলে এলাহী চৌধুরী, সদস্য- আপ্যায়ন বিভাগ হারুন আল রশিদ দিপুসহ ক্লাবের সদস্য ও পরিবারের সদস্যবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D