৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮
কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী গুমের ৭৭ মাস অতিবাহিত হওয়ায় তাঁর সন্ধান কামনায় বুধবার (১৭ সেপ্টেম্বর) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত য়েছে।
মিলাদ মাহফিলে শেষে এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনা ও শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জননেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আশীক উদ্দিন, সহ সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব মকন মিয়া, বিএনপি নেতা সৈয়দ জয়নুল হক, যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আখলাকুল আম্বিয়া, নুরুজ আহমদ, আব্দুস সোবহান, জমির আলী, আলী আহসান, মোস্তাক আহমদ, রায়হান আহমদ, আব্দুল মালেক, নুরুল আম্বিয়া, আব্দুল আজিজ প্রমুখ।
এদিকে কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য জননেতা এম ইলিয়াস আলী গুমের ৭৮ মাস অতিবাহিত হওয়ায় তাঁর সন্ধান কামনায় বুধবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদ ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাগরিবের নামাজ শেষে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, গাড়ী চালক আনসার আলীর সন্ধান কামনা ও শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও মজলুম জননেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা, সদ্য নিহত মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ফয়জুর রহমান রাজু, মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জিল্লুল হক জিলুর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক আরিফ ইকবাল নেহাল চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা আহবায়ক কামাল হাসান জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহসান মাহবুব, ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক দিলোয়ার হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা সাহেদ আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজীব, শাহ আলম, মাকসুদ আলম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির চৌধুরী সাকি, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, জেলা, মহানগর ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবের আহমদ, মামুন আহমদ, আবুল বাশার, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, ছাত্রদল নেতা সৌরভ আহমদ লাকি, শাহিদ আলী, জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর, উসমান সুলতান, শেখ মাসুম আহমদ, সৈয়দ মিনহাজ, এস এম তাহফিল, লায়েক আহমদ, মো. রিপন, সালা উদ্দিন, মুরসালিন, মনির হোসেন, জহির আলম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D