৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮
বিএনপি চেয়ারপার্সন ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির যুগ্ম-মহাসচিব, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হাবিব উন নবী খান সোহেলের মুক্তি ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধরী শামীমের বাসায় পুলিশি হামলা এবং থানায় থানায় নেতাকর্মীদের নামে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছা্সেবক দল।
নগরীর নয়াসড়ক পয়েন্ট থেকে মিছিল শুরু হয়ে কাজিটুলা বাজারে গিয়ে মিছিল শেয হয়। মিছিল শেযে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধরী শামীম। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন ও যুগ্ম-আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা ও মহানগর স্বেচছাসেবক দল নেতা মল্লিক আহমদ, আমিন উদ্দিন , দেলওয়ার হোসেন চৌধরী, আকবর আলী খান, এ,যে সুহেল, জাভেদ আহমদ জীবন, ইফতি আহমদ সুমিম, সাহেদ আহমদ, সালেক আহমদ, রাসেল আহমদ খান, আজিজ খান সজিব, বাইন উদ্দিন , ফারুক আহমদ, দেলোয়ার হুসেন, জাহেদ আহমদ, সুমন জালালী, আশিক আহমদ, সাইফুল ইসলাম উজ্জল, জামাল বক্স, সাজ্জাদ হুসেন আরমান, সাহান, সাহিন আহমদ, সামু, সাজু প্রমুখ। মিছিল শেষে সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরহাদ চৌধরী শামীম বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও হাবিব উন নবী খান সোহেল সহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন এবং সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধরী শামীমের বাসায় পুলিশি হামলার নিন্দা ও থানায় থানায় গায়েবী মামলা দায়েরে উদ্বেগ প্রকাশ করে অভিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান অন্যতায় উদ্বুদ্ধ পরিস্থিতির দায়ভার সংশ্লিষ্টদের বহন করতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D