২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮
আবুধাবি: বৃহস্পতিবার আবুধাবি শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। এ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক আসগর আফগান।
অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে একদিনের ক্রিকেটে বাংলাদেশ দলে অভিষেক ঘটেছে নাজমুল হোসেন শান্ত ও আবু হায়দার রনির। এ ছাড়া দলে নেওয়া হয়েছে মমিনুল হককে।
প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয়ে বেশ উজ্জীবিত বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে লাল-সবুজের দলের প্রতিপক্ষ আফগানিস্তান। এ ম্যাচে শুরুতেই সাফল্য পেয়েছে বাংলাদেশ, দুই আফগান ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান তরুণ পেসার আবু হায়দার রনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত আফগানিস্তান ২০ ওভার শেষ ৮০ রান নিয়েছে। হারিয়েছে তিনটি উইকেট। দুটি উইকেটই নিয়েছেন ম্যাচে অভিষিক্ত পেসার রনি। প্রথমে ইহসানউল্লাহকে (৮) সাজঘরে ফেরান মোহাম্মদ মিঠুনের ক্যাচ বানিয়ে। পরে রহমতকে (১০) সরাসরি বোল্ড করেন।
এ ম্যাচের বাংলাদেশ দলে অভিষেক হয়েছে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তরও।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক মুশফিকুর রহিমকে পাঁজরে চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় নামছেন মুমিনুল হক।
ওপেনার তামিম ইকবালের জায়গায় বাঁহাতি ব্যাটসম্যান শান্তকে একাদশে নেওয়া হয়েছে। কিছুদিন আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হলেও ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এখনো অভিষেক হয়নি তার।
এ ছাড়া মুস্তাফিজুর রহমানকেও বিশ্রামে রাখা হয়েছে।
মুস্তাফিজের জায়গায় এসেছেন আবু হায়দার রনি। একদিনের ক্রিকেটে আজ অভিষেক ঘটেছে বিপিএল থেকে উঠে আসা পেসার রনির। আর তামিম ইকবাল ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে যাওয়ার কারণে অভিষেক ঘটেছে নাজমুল হোসেন শান্তর।
বাংলাদেশ-আফগানিস্তান আগেই এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করায় কাগজে কলমে এ ম্যাচে কোনো গুরুত্ব থাকছে না। ‘বি’ গ্রুপ থেকে দু’দলই শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করে।
বাংলাদেশ দল : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা, আবু হায়দার রনি ও রুবেল হোসেন।
আফগানিস্তান একাদশ : মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ, রহমত শাহ, গুলবাদিন নাইব, হাসমাতুল্লাহ শাহীদি, আসগর আফগান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিবুর রহমান ও আফতাব আলম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D