১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০১৮
সিলেটে নব সংস্কারকৃত শিশু আদালতের উদ্বোধন হচ্ছে। আগামীকাল বুধবার সংস্কারকৃত শিশু আদালতের উদ্বোধন করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতির সাথে সুপ্রীম কোর্টের উভয় বিভাগের আরো চারজন বিচারপতি উপস্থিত থাকবেন।
সিলেটের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আগামীকাল বুধবার দুপুরে সিলেট এসে পৌঁছবেন।
তার সফরসঙ্গী অপর চার বিচারপতিরা হলেন, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী, হাইকোর্ট বিভাগের বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির আহমদ চৌধুরী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D