৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০১৮
ভোলা: যুক্তফ্রন্ট ও গণফোরাম একসঙ্গে ঐক্য গড়ে আগামী নির্বাচন সামনে রেখে যেসব দাবি উত্থাপন করেছে, সেগুলো অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রবীণ এ আওয়ামী লীগ নেতা এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তাদের দেওয়া দাবির প্রত্যেকটাই সংবিধান পরিপন্থী। কারণ, নির্বাচনকালীন সংবিধানে ক্ষমতায় থাকবে ক্ষমতাসীন সরকার।
তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং কোনো অগণতান্ত্রিক, সংবিধান পরিপন্থী কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না।’
কেউ চাইলে আন্দোলন করতে পারেন, তবে আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না উল্লেখ করে আওয়ামী লীগ নেতা আরো বলেন, ‘২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে আন্দোলনের নামে মানুষকে হত্যা করা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হবে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া।’
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তি দেওয়া সরকার কিংবা দলের বিষয় না। খালেদা জিয়ার মুক্তি হবে কি হবে না, তা নির্ধারিত হবে আদালতের মাধ্যমে। আদালতের মাধ্যমে তিনি যদি মুক্তি পান ভালো, তা না হলে তিনি জেলে থাকবেন।’
তোফায়েল আরো যোগ করেন ,‘বিএনপি একেক সময় একেকটা কথা বলে। আমি মনে করি, বিএনপি যদি নির্বাচন না করে, তাহলে দলটির অস্তিত্ব সংকটে পড়বে। ১৯৭০ সালে মওলানা ভাসানীর দল ন্যাপ নির্বাচনে অংশ না নিয়ে আজ বিলুপ্ত হয়ে গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D