২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৮
ফ্লোরিডা : ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১২ রানের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। এতে সিরিজ ১-১ সমতা নিয়ে এসেছে সাকিব-তামিমরা।
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিং এ আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট খোয়ান লিটন দাস ও মুশফিকুর রহিম।
দলের ৭ রানের মাথায় মাত্র ১ রানেই লিটন ও দলীয় ২৪ রানের সময় মাত্র ৪ রান করেই সাজঘরে ফেরেন মুশফিক। এরপর বাংলাদেশের ৪৮ রানে আউট হন সৌম্য সরকার।
বড় স্কোর গড়ার প্রত্যাশায় ব্যাট করেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দলীয় ১৩৮ রানের ঝড়ো ব্যাটিং করে ৭৪ রান করে আন্দ্রে রাসেলের বলে ক্যাচ আউট হয়ে বিদায় নেন তামিম সব শেষে ৬০ রান করে আউট হন সাকিব।
এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে খেলতে নামে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়েছিল । সিরিজ বাঁচাতে এই ম্যাচটা জিততেই হবে বাংলাদেশকে এ লক্ষ্যে খেলে টাইগাররা। বাংলাদেশে সময় সকাল ছয়টায় খেলা শুরু হয়।
অবশেষে সিরিজের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবাল ও সাকিবের নৈপূণ্যে ওয়েস্ট ইন্ডিজকে ১৭২ রানের টার্গেট দেয় টাইগাররা। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৭১ রান করে বাংলাদেশ।
এর জবাবে মাঠে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেট হারিয়ে ১৫৯ রানেই গুটিয়ে নেয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D