বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার গ্রেপ্তার

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৮

বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার গ্রেপ্তার

নারায়ণগঞ্জ : নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ জানান, তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এজন্য আজ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

এদিকে তৈমুর আলম খন্দকারকে গ্রেপ্তারের প্রতিবাদে নারায়ণগঞ্জে আদালত চত্বরে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট