৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে তানিয়া আক্তার মোহনা (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার সাদিপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত উপজেলার সাদিপুর গ্রামের মৃত আবদুল হাফিজ ওরফে মনি মিয়ার মেয়ে। সে কলকলিয়া শাহজালাল মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্র জানায়, নিহত কলেজ ছাত্রী প্রতিদিনের ন্যায় রোববার খাওয়া দাওয়া শেষে নিজ শয়ন ঘরে ঘুমাতে যায়। সোমবার সকালে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে উড়না দিয়ে গলায় পেচানো অবস্থায় তার লাশ দেখতে পান পরিবার। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান হাবিব জানান, নিহত কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D