লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য সপ্তাহে প্রকল্প পরিদর্শনে মেয়র আরিফ

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৮

লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য সপ্তাহে প্রকল্প পরিদর্শনে মেয়র আরিফ

লিডিং ইউনিভার্সিটিতে চলা সপ্তাহব্যাপী স্থাপত্য সপ্তাহ ও প্রকল্পের পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ সোমবার নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের ইউনিভার্সিটির ক্যাম্পাসে যান। পরিদর্শনকালে মেয়র বলেন, সিলেট নগরের বিভিন্ন চত্তর ও রাস্তার মোড় সু-পরিকল্পিতভাবে সাজানোর ক্ষেত্রে লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের প্রদর্শিত প্রকল্পসমূহ বিশেষ গুরুত্ব রাখবে। তাদের নকশাগুলোকে কাজে লাগিয়ে সিলেট সিটি কর্পোরেশনের আরো উন্নয়ন করা সম্ভব। এসব প্রজেক্টস বিশ্বের উন্নত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে বাংলাদেশের স্থাপত্য শিল্পে অন্তর্ভূক্ত করা যেতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের উপদেষ্টা অধ্যাপক স্থপতি চৌধুরী মোস্তাক আহমদ, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি মো. শওকত জাহান চৌধুরী, সহাকারী অধ্যাপক স্থপতি রাজন দাশসহ স্থাপত্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, ডেপুটি রেজিস্ট্রার (এডমিশন) মো: কাওসার হাওলাদার, ইনচার্য (অর্থ ও সিসাব) রজত কান্তি চক্রবর্তি ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট