৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮
আজ ঐতিহাসিক ১০ জানুয়ারি। মহান মুক্তিযুদ্ধ চলাকালে দীর্ঘদিন পাকিস্তানের কারাগারে বন্ধি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । ১৯৭২ সালে বিশ্ববাসীর চাপে পাকজান্তা তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল।
এরপর যুক্তরাজ্য এবং ভারত হয়ে তিনি ১০ জানুয়ারি ফিরে এসেছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে।
দিনটি পালন উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিুকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলার ও মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা আশফাক আহমদ চৌধুরীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D