৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০১৮
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদী তীরের জুম মন্দির এলাকায় অবৈধ ভাবে পাথর উত্তোলনের গর্ত ভরাটের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার থেকে ১২টি পেলোডারের মাধ্যমে গর্তগুলো ভরাটের কাজ শুরু করা হয়।
এদিকে, উপজেলা নির্বাহী অফিসার বিশ^জিত কুমার পালের নেতৃত্বে অভিযান চালিয়ে পান-সুপারি বাগান ধ্বংস করে অবৈধ ভাবে গর্ত থেকে উত্তোলিত প্রায় সাড়ে চার হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত পাথর উন্মোক্ত নিলামের মাধ্যমে ২লাখ ৪০ হাজার টাকায় ভ্যাটসহ বিক্রি করে সরকারের কোষাগারে জমা দেওয়া হয়েছে।
একই সাথে গর্তের মালিকদের নামের তালিকা তৈরি করে প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। এসময় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ঢাকার সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, মোহাম্মদ মাহফুজুর রহমান, গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায় অভিযানে অংশ নেন।
এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত কুমার পাল সাংবাদিকদের বলেন, ‘প্রশাসনের উদ্যোগে মন্দিরের জুম এলাকায় পাথর উত্তোলনের গর্ত ভরাট কাজ শুরু হয়েছে। এসব গর্ত থেকে উত্তোলিত পাথর জব্দ করে নিলামে বিক্রয়ের পাশাপাশি গর্ত মালিকদের বিরোদ্ধে প্রশাসনের পক্ষ থেকে মামলার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ’
উল্লেখ্য, গত ২জানুয়ারি মন্দিরের জুম এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় গর্তের পার ধসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার পর জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গর্ত ভরাটের জন্য চারদিনের আল্টিমেটাম দেওয়া হয়েছিল। প্রশাসনের বেধেঁ দেওয়া সময় শেষ হয়ে গেলেও গত সোমবার পর্যন্ত একটি গর্তও ভারাট করা হয়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D