|
প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৮
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনের আগেই আগামী ৩০ জানুয়ারি সিলেট সফরে আসছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিন তিনি হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। এছাড়া বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন এবং জনসভায় বক্তব্যও রাখবেন।
শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে সিলেটের সকালকে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ। কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানও বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, যেসব বিভাগে সিটি করপোরেশন নির্বাচন হয়নি, সেগুলোর তফসিল ঘোষণার আগেই চলতি মাসের শেষ সপ্তাহ থেকে সফর শুরু করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ করারও নির্দেশ দেন তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D