৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮
৭ জানুয়ারি ২০১৮, রবিবার : নগরীর টিলাগড়ে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে ফের ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন। নিহত তানিম খান সিলেট সরকারি কলেজের বিএ পাস কোর্সের ছাত্র এবং ছাত্রলীগের রঞ্জিত গ্রুপের অনুসারী।
রোববার রাত পৌনে নয়টার দিকে টিলাগড় পয়েন্টের পাশে রাজমহলের সামনে অবস্থানরত অবস্থায় ছুরিকাঘাত করে প্রতিপক্ষ আজাদ গ্রুপের অনুসারীরা। গুরুতর আহতাবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তানিম সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের নিজ বুরুঙ্গা গ্রামের ইসরাইল খানের ছেলে। শহরতলীর ইসলামপুর এলাকায় একটি মেসে থাকত বলে তার সহপাঠিরা জানিয়েছেন।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। টিলাগড় এলাকায় অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এদিকে, তানিমের মৃত্যুর খবর পেয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভীড় করেছেন তার সহকর্মীরা। এসময় জেলা ছাত্রলীগ নেতা সাংবাদিকদের সাথে কথাও বলেন তারা।
তাদের দাবি, ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে গত বৃহস্পতিবার ক্যাম্পাসের বাহিরে থাকা আজাদ সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে প্রবেশের চেষ্ঠা করে। ওইদিন রঞ্জিত অনুসারীদের ধাওয়ায় তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। এর জেরেই আজ ছাত্রলীগ কর্মী তানিমকে একা পেয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D