৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০১৮
হবিগঞ্জের মাধবপুরের ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর বাস স্ট্যান্ড থেকে ইয়াবাসহ হায়াত আলী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। হায়াত আলী উপজেলার শিদরপুর গ্রামের শওকত আলীর ছেলে। তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D