ছাত্রদল নেতা সিমু হত্যার ঘটনায় মামলা

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০১৮

ছাত্রদল নেতা সিমু হত্যার ঘটনায় মামলা

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত সিমু হত্যার ঘটনায় ২০-৩০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহতের পিতা আবুল হাসনাত।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, ‘নিহত ছাত্রদল নেতা সিমু হত্যার ঘটনায় তার পিতা বাদী হয়ে ২০-৩০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ আসামিদেরকে গ্রেফতারের জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।’

উল্লেখ্য, গত সোমবার (১ জানুয়ারি) বিকালে সিলেট নগরের কোর্ট পয়েন্টে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত হন সিমু। মঙ্গলবার দুপুরে কোতোয়ালি থানা পুলিশ সিমুর ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। বিকালে শাহি ঈদগাহ ময়দানে প্রথম তার জানাজা সম্পন্ন হয়। সিমুর কয়েকজন আত্মীয় লন্ডন থেকে দেশে আসার পর এশার নামাজের পর দরগাহ মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের কবরস্থানে দাফন করা হয়।

নিহত সিমু নগরের আরামবাগ এলাকার ২২ নম্বর বাসার বাসিন্দা। জান্নাত নামে তার ৫ বছরের এক মেয়ে রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট