৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭
সিলেট প্রেসক্লাবের সভাপতি পদে সময় টেলিভিশনের ব্যুরো প্রধান ইকরামুল কবির ও একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গণণাশেষে শনিবার রাত সোয়া ৮টায় প্রেসক্লাব নির্বাচন কমিশনের প্রধান ই ইউ শহীদুল ইসলাম শাহীন এ ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সিনিয়র সহ-সভাপতি এনামুল হক জুবের, সহ-সভাপতি এম এ হান্নান, সহ-সাধারণ সম্পাদক ইয়াহইয়া ফজল, ট্রেজারার শাহাব উদ্দিন শিহাব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক নূর আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, সদস্য-ফয়ছল আলম, শোয়াইবুল ইসলাম ও দিগেন সিংহ নির্বাচিত হন।
এর আগে শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ক্লাব ভবনে ভোট গ্রহণ করা হয়। ভোট গণনাশেষে রাত সোয়া ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ই ইউ শহিদুল ইসলাম শাহীন প্রধান নির্বাচন কমিশনার এবং এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী ও এডভোকেট মনির আহমদ নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D