৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৭
সারা বছর অধ্যায়ন সাধনার পর শেষ হতে যাচ্ছে পুরনো বছর। নতুন বছর শুরু হওয়ার কয়েকদিন বাকী। ইতোমধ্যে আগামী বছরের নতুন বইয়ের ঘ্রাণ সিলেটের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বইতে শুরু করেছে।সেইসব নতুন বই বিতরণ করা হবে আগামী পহেলা জানুয়ারি। ঐদিন অনুষ্ঠিত দেশব্যাপী বই উৎসবে মাতবে সিলেট বিভাগও।এই উৎসবে সিলেট বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিতরণ করা হবে প্রায় ৮০ লাখ নতুন বই।
সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, প্রতিবারের ন্যায় এবারও সিলেটে পর্যাপ্ত পরিমাণ বই এসেছে। সিলেট বিভাগের ৫ হাজার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৭ হাজার ৯২৪টি বেসরকারি বিদ্যালয় একসাথে বই পেয়েছে।
এবারের সিলেট বিভাগে ১৬ লাখ ৬৮ হাজার ৭০৭জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ হবে ৭৯ লাখ ৯৪ হাজার ৪২৮টি। ইতোমধ্যে সিলেটের সকল প্রাথমিক বিদ্যালয়ে বই পৌঁছে গেছে।
সূত্রে আরো জানা যায়, বিভাগে ৫ হাজার ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সিলেটে ১ হাজার ৪৫৩টি, সুনামগঞ্জে ১ হাজার ৪৬৫টি, হবিগঞ্জে ১ হাজার ৪১টি ও মৌলভীবাজারে ১ হাজার ৪৮টি এবং ১ হাজার ৪২৪টি কেজি স্কুল, ২ হাজার ২৪৯টি আনন্দ স্কুল, ৩ হাজার ৯৪৮টি এনজিও পরিচালিত স্কুল ও ৩০২টি মাদ্রাসায় একসঙ্গে এ বই বিতরণ করা হবে।
সিলেটের বিভাগীয় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহিমনা আক্তার জানান, সিলেট থেকে এবার ৮২ লাখ ৪৬ হাজার ৭১৬ টি বইয়ের চাহিদা পাঠানো হয়। এ চাহিদার বিপরীতে ৭৯ লাখ ৯৪ হাজার ৪২৮টি বই এসেছে। সিলেটের প্রাথমিক বিদ্যালয়গুলোতে নতুন বই পাওয়ায় প্রতিটি বিদ্যালয় এখন বই উৎসব উদযাপনে প্রস্তুত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D