৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৭
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় সাবেক এক ইউনিয়ন পরিষদের সদস্যকে হত্যার মামলায় ৩২ আসামীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
মঙ্গলবার দুপুরে আসামিরা হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন
হবিগঞ্জ সদর কোর্ট ইন্সপেক্টর কাজী কামাল উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ২ ডিসেম্বর সন্ধ্যায় শিবপাশা গ্রামে দুপক্ষের সংঘর্ষ হয়। ওই সময় টেঁটাবিদ্ধ হয়ে মারা যান স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নুরুল আমিন। এছাড়া আহত হন আরো বেশ কয়েকজন।নিহতের ছোট ভাই জাহানুর মিয়া বাদী হয়ে ৭০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D