৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৭
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আগামী ৪ ফেব্রুয়ারি সিলেট আসছেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও সিকৃবির চ্যান্সেলর মো. আবদুল হামিদ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কনভেনশন মাঠে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, সমাবর্তন অনুষ্ঠানে ৩১ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত প্রকাশিত ফলাফলে স্নাতক/মাস্টার্স/পিএইচডি সম্পন্নকারী গ্র্যাজুয়েটগণ অংশগ্রহণ করতে পারবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য ২০০০ টাকা রেজিস্ট্রেশন ফি, সার্টিফিকেট ফি: স্নাতক ৮০০ টাকা, মাস্টার্স ১২০০ টাকা, পিএইচডি ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ইতোপূর্বে যারা রেজিস্ট্রেশন ফি ২৫০০ টাকা জমা দিয়েছেন তাঁদেরকে স্নাতক সার্টিফিকেট ফি বাবত ৩০০ টাকা জমা দিতে হবে।
রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য www.sau.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। সোমবার রেজিষ্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সমাবর্তন অনুষ্ঠানের সময়সূচি যথাসময়ে এসএমএস, ওয়েবসাইট, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জানানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম জানান, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য এটি একটি ঐতিহাসিক ঘটনা। তিনি সমাবর্তন অনুষ্ঠান সফল করার জন্য প্রাক্তন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D