২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭
‘ক্ষমতাসীন আওয়ামী লীগই দুর্নীতি করে, এজন্যই তাদের সেক্রেটারি ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিবিদেরা দুর্নীতি করে, আমিও বলছি আওয়ামী লীগই দুর্নীতি করে বলেই ওবায়দুল কাদের সে কথা বলেছেন। মনে রাখতে হবে বিএনপি দুর্নীতি করেনা।’ বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সহযোগী সংগঠন জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মির্জা আব্বাস আরো বলেন, তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। দেশের মানুষের প্রয়োজনেই তিনি দেশে ফিরবেন। কেউ তাকে ঠেকাতে পারবেনা। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এই সরকার প্রমাণিত করতে পারেনি। আজকে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
জিয়া পরিষদের সভাপতি কবির মুরাদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ। এসময় সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় নেতা অ্যাড. আবদুস সালাম আজাদ, জিয়া পরিষদের নেতা ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, জে. কিউ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রমুখ।
দলে দলে মানুষ বিএনপির পতাকা তলে আসছে : মির্জা আব্বাস
সাধারণ জনগণ দলে দলে বিএনপির পতাকা তলে আসছে।’ বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।সোমবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসভবনে ঢাকা ৮ ও ৯ সংসদীয় আসনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন।
তিনি বলেন, ‘যেখানে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, নিপীড়ন চলছে; গ্রেপ্তার, গুম, হত্যা চলছে। ওই সময় সাধারণ মানুষ দলে দলে বিএনপির সদস্য হওয়ার জন্য এগিয়ে এসেছে। এটা আমি মনে করি, স্পষ্টত শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে একটি প্রতিবাদ।’
মির্জা আব্বাস বলেন, নিম্ন আদালতের মতো উচ্চ আদালতকেও ক্ষমতাসীনরা নিজেদের হাতে রাখতে চায়। এ কারণে উচ্চ আদালতের বিচারকদের সংসদ কর্তৃক অভিসংশন সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী আপিল বিভাগ খারিজ করাতে মনোকষ্টে সরকার দলীয় সংসদ সদস্যরা সংসদে এ নিয়ে সমালোচনা করছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D