সরকারের নির্দেশে গুমের ঘটনা ঘটছে : মোশাররফ

প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৭

সরকারের নির্দেশে গুমের ঘটনা ঘটছে : মোশাররফ

সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী গুমের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন । তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গুমের ঘটনা ঘটছে এটা আমাদের দুর্ভাগ্যের। গত নয় বছরে দেশে চারশ গুমের ঘটনা ঘটেছে।

রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের উদ্যোগে গুম, খুন ও নির্যাতন বন্ধের দাবিতে করণীয় শীর্ষক সেমিনারে মোশাররফ এ মন্তব্য করেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আহম্মেদ আযম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

গত বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শুধু বাংলাদেশে নয়, অন্য দেশেও গুম হচ্ছে৷ ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে গুমের একটি হিসেব তুলে ধরে সেখানকার অবস্থা আরেও ভয়াবহ বলেও মন্তব্য করেন তিনি৷

মোশাররফ বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পৃথিবীর কোন দেশে গুমের ঘটনা ঘটছে কেউ দেখাতে পারবে না। গুমের ঘটনায় প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।

তিনি বলেন, ভোটের মাধ্যমে নির্বাচিত নয় বলে আওয়ামী লীগ জনগণকে ভয় পায়। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের প্রধান স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে সরকার। প্রধান বিচারপতিকে পদত্যাগের মাধ্যমে নিম্ন আদালতও করায়ত্ত্বে নিতে চায় সরকার।

নির্বাচন কমিশন ও সরকারের জন্য রংপুর সিটি করপোরেশনের নির্বাচন বিএনপি পরীক্ষামূলক হিসেবে দেখছে বলেও দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা।

ডিজিটাল প্রযুক্তির প্রয়োগে হয়রানি কমেছে: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন সেবায় ডিজিটাল প্রযুক্তির প্রয়োগের ফলে মিরপুরে অবস্থিত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে দালালদের দৌরাত্ম্য কমেছে, সেই সঙ্গে সেবার মান বেড়েছে বলেও জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মনিটরিং বাড়ানোর ফলে সেবাগ্রহীতাদের হয়রানি অনেকটা কমেছে বলে মনে করেন মন্ত্রী।

রবিবার সকালে মিরপুর বিআরটিএ-তে আকস্মিক পরিদর্শনে গেলে সেবাগ্রহীতারা এসব কথা জানান বলে মন্ত্রী সাংবাদিকদের বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং বিআরটিএর বিভিন্ন শাখা ঘুরে দেখেন। এ সময় তিনি সেবার মান বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন।

মন্ত্রী এসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিবিড় তদারকি বৃদ্ধি, সার্বক্ষণিক ক্লোজ-সার্কিট ক্যামেরায় সেবাকার্যক্রম পর্যবেক্ষণ এবং হেল্প-ডেস্কের সেবা আরও বাড়াতে কর্মকর্তাদের নির্দেশনা দেন।