২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৭
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দেশে ফেরার পর যে জনস্রোত শুরু হয়েছে তা কোনো ভাবেই বন্ধ করা যাবেনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
তিনি বলেন, পানির স্রোতকে যেমন বাধ দিয়ে বন্ধ করে রাখা যায় না, ঠিক তেমনিভাবে বেগম খালেদা জিয়া দেশে ফেরার পরে যে জনস্রোতের সৃষ্টি হয়েছে বাধা দিয়ে তা কোনোভাবেই আটকিয়ে রাখা যাবে না।
মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিশন মিলানায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকার গোয়েন্দা সংস্থাকে দিয়ে একটি জড়িপ করেছে। তাদের ( গোয়েন্দা সংস্থা) মতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৪০ টির বেশি সিট পাবে না। তাই তারা শক্তি দিয়ে জাতীয়তাবাদী নেতাদের অত্যাচার, জুলুম, নির্যাতন করে ২০১৪ সালের ৫ জানুয়ারির মত আবারো একটি প্রতারণার নির্বাচন করতে চায়। কিন্তু জনগণ আর কখনো সেই ধরনের নির্বাচন এদেশের মাটিতে হতে দেবে না।
তিনি বলেন, আমাদের নেত্রী আগামী নির্বাচনের আগে উপযুক্ত সময়ে সহায়ক সরকারের রুপ রেখা দিবেন। আমরা সেই রুপ রেখার আলোকে নির্বাচন করার জন্য সরকারকে আহ্বান জানাব। কিন্তু সরকার যদি তা না মেনে আবারও প্রতারণার নির্বাচন করতে চায় তাহলে জনগণ তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথে নেমে তা প্রতিহত করবে এবং রাজপথেই সব ফয়সালা হবে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নিরবের সভাপতিত্বে এ আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু,সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D