২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০১৭
দলের ভাইস চেয়ারম্যানদের নিয়ে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত ৯টা ৪০ মিনিটের দিকে বৈঠকটি শুরু হয়েছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
দলীয় সূত্র জানায়, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পর স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। এরপর ২০ দলীয় জোটের বৈঠক করেন। ওইসব বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
মূলত ওইসব সিদ্ধান্ত বাস্তবায়নে দলের বিভিন্ন স্তরে বৈঠকের উদ্যোগ নিয়েছেন বেগম খালেদা জিয়া। এরই অংশ হিসেবে দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগ্ম মহাসচিবদের সঙ্গে পর্যায়ক্রমে আলাদাভাবে বৈঠক করবেন তিনি। তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কথা বলবেন।
আগামী জানুয়ারির প্রথম দিকে জোটের শীর্ষ নেত্রী খালেদা জিয়ার বিভাগীয় শহর ও কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা শহর সফরের সিদ্ধান্ত হয়।
কেন্দ্র ও স্থানীয় বিএনপির সঙ্গে সমন্বয় করে সুবিধাজনক সময় সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। এছাড়া বিজয়ের মাস ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে একটি বড় আকারের বিজয় র্যালির ব্যাপারেও আলোচনা হয়। বৈঠকে অংশ নেয়া জোটের কয়েকজন নেতা এই তথ্য জানিয়েছেন।
তারা জানান, বৈঠকে খালেদা জিয়ার দেশে ফেরার দিন বিমানবন্দর সড়ক, রোহিঙ্গাদের দেখতে যাওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজার মহাসড়ক এবং সর্বশেষ সোহরাওয়ার্দী উদ্যানে বিপুল মানুষের অংশগ্রহণে শান্তিপূর্ন সমাবেশ অনুষ্ঠান হওয়ায় বিএনপি চেয়ারপারসনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান জোটের শরিক দলের নেতারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D