২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০১৭
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইনলাম আলমগীর বলেন, আগামীকাল রবিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২৩ শর্তে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রপলিটন পুলিশ।
শনিবার দুপুর সোয়া ১২টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতা শহিদ উদ্দীন চৌধুরী অ্যানি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন ডিএমপি কমিশনারের কার্যালয় থেকে অনুমোদনপত্র গ্রহণ করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। শায়রুল কবির খান বলেন, ‘সব ঠিকঠাক থাকলে ম্যাডাম সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।’
এর আগে বিএনপি এরই মধ্যে দুইদফা তারিখ পরিবর্তন করে নতুন তারিখ ১২ নভেম্বর নির্ধারণ করেছে। এ আগেও ৮ ও ১১ নভেম্বর সমাবেশ করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল বিএনপি। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ওইদিনগুলোতে আপত্তি থাকায় তারা ফের তারিখ পরিবর্তন করে ১২ নভেম্বর নির্ধারণ করেছে।
বিএনপির সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, তবে এখনো আনুষ্ঠানিক অনুমতি পাওয়া যায়নি। তবে তারা আশা করছেন ওই দিন সমাবেশ করা সম্ভব হবে। আর সেভাবেই সমাবেশের প্রস্তুতি নেয়া হচ্ছে।
তবে ঢাকা মহানগর পুলিশের একজন উধর্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসলে এ ধরনের সমাবেশের অনুমতি দিতে উপরের দিকনির্দেশনা প্রয়োজন। ফলে এখনো অনুমতি দেওয়া হয়নি। সার্বিক পরিস্থিতি বিবেচনা করা হচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D