১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৭
মো. আলী হাসান, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলার ৩ দিনব্যাপী ধরিত্রী বাংলাদেশ’র প্রথম সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন শনিবার সকাল ১০ টায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নুর।
ধরিত্রী বাংলাদেশ’র প্রথম উত্তরবঙ্গ সাংস্কৃতিক উৎসব উদ্যাপন পরিষদ উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আ.আ.স.ম আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. অজয় রায়, ধরিত্রী বাংলাদেশের সম্পাদক অধ্যাপক ড. হারুনুর রশিদ, জেলা প্রশাসক মোকাম্মেল হক, পুলিশ সুপার রশিদুল হাসান, জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলম, আয়োজক কমিটির আহবায়ক আমিনুল হক বাবুল, সদস্য সচিব পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব ও জাতীয় রবিন্দ্রসংগীত সম্মিলন পরিষদ উপজেলা শাখার সভাপতি শফিকুল আলম চৌধরী বিপ্লব প্রমুখ।
৩ দিনব্য্যাপী এই উৎসবে রয়েছে লোকগীতি, পল্লীগীতি, ভাওয়াইয়া, গম্ভীরা, কবিগান, ভাটিয়ালী, জারী-সারি, মুর্শিদি, বাউল তথা লালনগীতি, হাসান রাজার গান, পঞ্চকবি বা গীতিকারের গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, দিজেন্দ্রগীতি, অতুলপ্রসাদ ও রজনীকান্তের গান, মুকুন্দ দাসের গান, গণসঙ্গীত, নৃত্য, পুঁথিপাঠ, ব্রতচারী নৃত্য, আদিবাসী নৃত্য, নাটক, যাত্রাপালা, বাঁশি ও দোতারা বাদন ইত্যাদি।
সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে সংস্কৃতি শীর্ষক সেমিনার ও সংস্কৃতি আলো বিষয়ক আলোচনায় দেশের বরেণ্য ব্যক্তিসহ ১৬ জেলার প্রতিনিধিরা এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
সাহিত্য-সাংস্কৃতি প্রতিযোগিতায় ১৬ জেলার বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার, ১৬ জেলার গুণীজন সম্মাননা, মৃৎশিল্প প্রদর্শণী, মহান মুক্তিযোদ্ধের আলোক প্রদর্শণী, বাঙালী মনীষী চিত্রমালা, বইয়ের দোকান, বাঁশ বা কুটিরশিল্পও উৎসবে অংশ নিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D