২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৭
রাজশাহী : ফেনীতে বাসে আগুন ও বোমাবাজির ঘটনার ব্যাপারে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগুন দিয়ে বাস পোড়ানো বিএনপির পুরোনো অভ্যাস। ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে সারাদেশে আগুন সন্ত্রাস ও তাণ্ডব চালিয়েছে। সে স্মৃতি এখনো মানুষের মনে আছে। মানুষ ভুলে যায়নি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী সার্কিট হাউজে সাংবাদিকের এক প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়া ঢাকা থেকে কক্সবাজার যেতে ফেনিতে একটি ঘটনা ঘটালেন, নিজেরা নিজেদের উপর হামলা করে আওয়ামী লীগের ঘাড়ে, সরকারের ঘাড়ে দোষ চাপালেন, একটি অপপ্রচারের সুচনা করলেন। কিন্তু খালেদা জিয়ার গাড়িতে কোনো হামলা হয়নি। তিনি অক্ষত রয়েছেন। তার কোনো নেতাও আহত হননি। শুধু আক্রান্ত হলো সাংবাদিকরা। এ থেকেই বোঝা যায় তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য ছিল একটা বড় নিউজ করতে হবে। কোনো নিউজ তো হচ্ছিল না, এ একটা নিউজ করে দেখানো এবং সরকারের ঘাড়ে দোষ চাপানো। এটাই ছিল তাদের উদ্যেশ্য।
তিনি বলেন, ফেরার পথে ফেনীর আগে খালেদা জিয়ার গাড়ি পার হয়ে অনেক দুর পাওয়ার পর পিছনে দাঁড়িয়ে থাকা দুইটি বাসে বিএনপির নেতাকর্মীরা নিজেরাই পাউডার ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। দেশে আবারো আগুন সন্ত্রাস চালানো যায় কিনা তার একটি টেস্ট কেস হিসেবে বিএনপি দুইটি বাসে আগুন দিয়েছে বলেন সেতুমন্ত্রী।
এর আগে বিকেলে সেতুমন্ত্রী রাজশাহী সড়ক ভবনে সওজের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।
সেখানে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার বিষয়ে এ প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, দুর্বৃত্তের কোনো দল নেই। এ ঘটনায় আমরা নিন্দা জানিয়েছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের খুঁজে বের করে তাদের শাস্তি দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি গোটা বাঙালী জাতিকে গর্বিত করেছে। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নয়, বঙ্গবন্ধু পুরো বাঙালি জাতির। তার ভাষণকে স্বীকৃতি দেয়া মানে পুরো বাঙালি জাতিকে স্বীকৃতি দেয়া। গোটা বিশ্বে ৩৫ কোটি বাঙালির এটা একটা বিশাল অর্জন।
তিনি বলেন, পৃথিবীতে অনেক নেতাই ভাষণ দিয়েছেন। অনেকে দেখে দেখে বক্তব্য দিয়েছেন। অনেকে নোট নিয়েছেন। কিন্তু মার্চে বঙ্গবন্ধু কোনো কিছুর সাহায্য ছাড়াই উপস্থিত জ্ঞ্যান থেকেই ভাষণ দিয়েছেন। সেই ভাষণ বাঙালী জাতিকে ঐক্যবদ্ধ করেছে। সেই ভাষণ আজও বাঙালী জাতিকে প্রেরণা দেয়, উদ্দীপনা জাগায়।
সাংবাদিকের অপর এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের জন্য নয়, পরবর্তী জেনারেশনের জন্য রাজনীতি করেন। আগামীর নির্বাচনে মনোনয়নের বিষয়ে দলের পক্ষ থেকে কোন প্রার্থীকেই এখনো সিগন্যাল দেয়া হয়নি। তবে তালিকা তৈরীর কাজ চলছে বলে জানান তিনি।
রাজশাহী সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু রওশনসহ উপস্থিত বিভাগের প্রকৌশলীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে বদনামের ভাগিদার করবেন না। সৎ ভাবে কাজ করতে হবে। মাঝেমাঝে আমি লজ্জায় পড়ি। দশদিন আগে কাজ শেষ হয়েছে, একদিনের বৃষ্টিতেই সেই নতুন সড়ক নষ্ট হয়ে যায়। এ ফাঁকি জনগণকে দেয়া, এ ফাঁকি নিজের বিবেককে দেয়া, সর্বোপরি এক ফাঁকি দেশকে দিচ্ছি আমরা। কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে। সরকারের সামনে এক বছরের মতো সময় আছে। আগামী নির্বাচনের আগে একটি সড়কও খারাপ থাকবে না বলেন সেতুমন্ত্রী।
এ সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D