২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭
চট্টগ্রাম: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ নন, অসুস্থতার ভান করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, তিনি যদি সড়কপথে চট্টগ্রাম আসতে পারেন, সড়কপথে কক্সবাজার যেতে পারেন তাহলে তিনি নিশ্চয় অসুস্থ নন। অসুস্থ হলে তো সড়কপথে আসতে পারার কথা নয়।
শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাসান মাহমুদ বলেন, ‘বিদেশ থেকে আসার পর দুই সপ্তাহ তিনি ঢাকায় বসে থাকলেন। আজ না কি তিনি সড়কপথে চট্টগ্রাম আসবেন। সড়কপথে আবার কক্সবাজার যাবেন।
কোনো ধরনের উসকানির ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের সর্তক থাকার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, সরকার আপনার নিরাপত্তা ও সার্কিট হাউজে থাকার ব্যবস্থা করেছে। এটা সরকারের বদান্যতা। সফরের নামে কোনো উসকানি দেবেন না। সফরের নামে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবেন না। আমাদের নেতাকর্মীরা সর্তক দৃষ্টি রাখছে। যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে দাঁতভাঙ্গা জবাব দেবে।
খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছেন সেখানে কোনো উসকানিমূলক বক্তব্য দেবেন না। আপনার নেতৃত্বে ২০ দলীয় জোট জঙ্গি জোট।
সেই জোটের অনেক নেতারা সেখানে গিয়ে রোহিঙ্গাদেরকে উসকানি দেওয়ার চেষ্টা করছে। সেই উসকানিতে ঘি ঢালতে সেখানে যাবেন না।
এতদিন পর রোহিঙ্গা শিবিরে যাওয়া ‘লজ্জাজনক’ মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, যেই ব্রিটেনে বেগম খালেদা জিয়া ছিলেন সেই ব্রিটেনের মন্ত্রী বাংলাদেশে আসতে পারলেন আর তিনি বাংলাদেশের নেত্রী নাকি, আসতে পারলেন না। এই লজ্জা শুধু খালেদা জিয়ার একার নয় পুরো বিএনপির এ লজ্জা। তিন মাস পরে বাংলাদেশে আসলেন। আসারও ১০-১২ দিন পর তিনি আজ চট্টগ্রাম আসবেন, আগামীকাল রোহিঙ্গা শিবিরে যাবেন।
হাছান মাহমুদ বলেন, আপনি গতপরশু দিন আদালতে কেঁদেছেন। আপনিও কাঁদেন, মির্জা ফখরুলও কাঁদেন। হায়রে কান্না। জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করেন কফিন ধরে খালেদা জিয়ার কান্না আমরা দেখতে পাইনি। খালেদা জিয়ার কান্না দেখতে পেলাম যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী তাকে চলে যেতে বলল। তখন বেগম খালেদা জিয়া টেলিভিশন ডেকে যেই কান্না দিলেন আর বললেন- আমি এখন উদ্বাস্তু।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D