২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৭
খালেদা জিয়া রাজনৈতিক দৈন্যদশায় ভূগছেন। একজন সাবেক প্রধানমন্ত্রী হয়েও তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে অনেক অনুনয়-বিনয় করে দেখা করার সুযোগ পেয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘রোহিঙ্গা শরণার্থী সঙ্কট সমাধানে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও বাংলাদেশ আওয়ামী সরকারের উন্নয়ন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি দ্বৈতনীতির রাজনীতি করে এমন মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, ‘সারাজীবন বিএনপি ভারতবিরোধী রাজনীতিতে বিশ্বাস করে। কিন্তু যখন নির্বাচনের সময় আসে এবং কোন সমস্যায় পড়ে তখন তাদের মধ্যে ভারতপ্রীতি দেখা দেয়। আমি তাদেরকে বলবো- দয়া করে এই দ্বৈতনীতি বন্ধ করুন।’
তিনি বলেন, ‘কোনো ভাবে তার সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে বাংলাদেশে নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়ে কথা বলেছেন। সুষমা সরাজ তাকে জানিয়ে দিয়েছেন ভারতেও যে সরকার ক্ষমতায় থাকে তার অধীনেই জাতীয় নির্বাচন হয়ে থাকে। এর মাধ্যমে তিনি (খালেদা জিয়া) জবাব পেয়ে গেছেন।’
হাছান মাহমুদ বলেন, বাংলাদেশেও আগামী নির্বাচন শেখ হাসিনা সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী হবে। এই সরকারই নির্বাচনের সময় সহায়ক সরকারের ভূমিকা পালন করবে।’
রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের অবস্থান দ্ব্যর্থহীনভাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা সরাজ সমর্থন জানিয়েছেন বলেও দাবি করেন হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতার কারণে বিশ্ববাসী আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। রোহিঙ্গা সমস্যা দীর্ঘ স্থায়ী, অতীতে বাংলাদেশে অনেকবার দেখা দিয়েছে। কিন্তু এবার মায়ানমারকে বিশ্ববাসী যত চাপ প্রয়োগ করছে অতীতে তা কখনো করেনি। সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে।’
স্বাধীনতা পরিষদের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D