২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৭
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা নিরপেক্ষ নয় বলে তার পদত্যাগ দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
সোমবার নির্বাচন কমিশনের সংলাপ বর্জন করে একথা বলেন। তিনি বলেন, নির্বাচন কমিশন কার্যালয়ে রবিবার বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংলাপে সিইসি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাকে পদত্যাগ করতে হবে।
কদের সিদ্দিকী বলেন, জিয়াউর যদি বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা হয় বঙ্গবন্ধু কি? কে প্রতিষ্ঠিত গণতন্ত্রকে ধ্বংস করেছে? সিইসি বিএনপির সংলাপে যে কথা বলেছে এটি প্রত্যাহার না করলে তাকে পদত্যাগ করতে হবে। আমরা এ সিইসির পদত্যাগ চাই।
তিনি বলেন, নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান তারা কিভাবে এসব কথা বলতে পারেন। ৪ কমিশনারের মতামত না নিয়ে সিইসি একা জিয়াকে গণতন্ত্রের প্রতিষ্ঠাতা বলেছে। এটা উনার একা দায়ভার বহন করতে হবে। আমি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত নেত্রী বললে আমি দলেও যোগ দিব বলেও জানান তিনি।
এর আগে স্ত্রীকে সাথে নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সাথে সংলাপে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। এসময় তার সঙ্গী হিসেবে ছিলো ২৫ সদস্যের প্রতিনিধি দল। স্ত্রী নাসরিন সিদ্দিকী দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D