২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৭
কক্সবাজার : রোহিঙ্গা সঙ্কট সমাধানে মায়ানমারকে চাপ সৃষ্টি করতে ভারত-চীন ও রাশিয়ার সাথে কূটনৈতিক সর্ম্পক জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃৃৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে যখন আমরা জাতীয় ঐক্যের আহবান করি তখন সরকার তাচ্ছিল্য করে। দেশনেত্রীর ডাকে তারা ষড়যন্ত্রের আভাস পান। এমনকি সরকারের একটি বাহিনী প্রধান এনিয়ে নেতিবাচক বক্তৃতা দেয়। এখন সরকার মত পাল্টিয়েছে। জাতীয় ঐক্য হয়ে গেছে বলে সরকারী দলের নেতারা বক্তব্য দিচ্ছেন।
ত্রাণ তৎপরতা নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা বিরোধী দল। আমাদের সীমাবদ্ধতা আছে। এরপরও বিএনপি বসে নেই। অসহায় আর্তমানবতার সেবায় আমরা কাজ করছি। দেশের বিভিন্ন এলাকায় বিএনপি কর্মীরা ত্রাণ নিয়ে ছুটে আসছে। রোহিঙ্গা নিয়ে আমরা রাজনীতি করছিনা। সরকারই দলীয় রাজনীতি করে যাচ্ছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D