দুর্গাপূজা উপলক্ষ্যে নজরুল ইসলাম কামালের শুভেচ্ছা

প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০১৭

দুর্গাপূজা উপলক্ষ্যে  নজরুল ইসলাম কামালের শুভেচ্ছা

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যুগ্ম-আহবায়ক,দক্ষিণ সুরমা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক নজরুল ইসলাম কামাল। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে নিয়ে আসুক আনন্দের বারতা। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার। কোনো বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে নির্বিঘ্নে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। বিজ্ঞপ্তি।