কৃত্রিমভাবে চালের সঙ্কট তৈরি করা হয়েছে : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০১৭

কৃত্রিমভাবে চালের সঙ্কট তৈরি করা হয়েছে : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, কৃত্রিমভাবে চালের সঙ্কট তৈরি করা হয়েছে। এর আগে এভাবে কখনো চালের দাম বৃদ্ধি পায়নি। দুই একদিনের মধ্যেই চালের দাম কমে যাবে।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সভাকক্ষে চালকল মালিকদের নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী এ সময় বলেন, বৈঠকে চালের দাম, আমদানি সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে। খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম (ওএমএস) জেলা পর্যায়ে ছিল। এখন সারা দেশে উপজেলা পর্যায়ে চালু করা হবে।