২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৭
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ানমারের রোহিঙ্গা ইস্যুতে অং সান সুচিকে সমর্থন করায় বিএনপি বিস্মিত ও হতবাক বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে মায়ানমারের রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতনে সমর্থন দেয়ায় আমরা বিস্মিত হয়েছি, হতবাক হয়েছি।
তিনি আরো বলেন, তারা শুধু মাত্র দায়সারাভাবে রাষ্ট্রদূতকে ডেকে কিছু কথা বলে ছেড়ে দেয়া হচ্ছে। কারণ, বর্তমান ক্ষমতাসীন সরকার গণবিরোধী। জনগণের রায়ে নির্বাচিত নয়। জনগণের ভোটে যদি নির্বাচিত সরকার হতো তাহলে রোহিঙ্গাদের প্রতি সহানুভুতিশীল হতো। আশ্রয়ের পরিবর্তে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতো না

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D