২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৭
মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের প্রতিবাদে ও পালিয়ে আসা নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় প্রদানের দাবিতে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকাসহ সারাদেশে এক ঘন্টার মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলায় এক দলীয় অনুষ্ঠান থেকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন। : তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্মম সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গা আজ বাংলাদেশের নাফ নদীর পাশে আশ্রয়ের জন্য দিনাতিপাত করছে। বিএনপির প থেকে আমি জানাচ্ছি যে, তাদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং সেখান থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের দাবিতে আগামী ৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকাসহ সারাদেশে এক ঘন্টার মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করছি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই মানববন্ধন হবে। : নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিনের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউদ্দিনের পরিচালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম সজলসহ নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D