২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০১৭
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায় উদ্দেশ্যপ্রণোদিত। এই রায় বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে নয়।
বৃহষ্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী ছিল সংবিধানের মূল চেতনায় ফিরে যেতে সরকারের প্রচেষ্টার একটি অংশ। সামরিক শাসকরা ১৯৭২ সালের সংবিধানকে কাটছাট করেছিল এবং আদালতের রায় মূল সংবিধানে ফিরে যাওয়ার চেয়ে ওই কাটছাট করা সংবিধানকে অপরিবর্তিত রাখার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়েছে। খবর বাসসের।
তিনি আরো বলেন, এই রায় অনেক প্রশ্নের অবতারণা করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, প্রধান বিচারপতি সংবিধান পরিবর্তন করতে পারেন কিনা। এই রায়ে অনেক বিতর্কিত বিষয় রয়েছে। উদাহরণস্বরূপ তিনি প্রশ্ন রেখে বলেন, প্রধান বিচারপতি কি সংবিধানের ঊর্ধ্বে? তিনি রায় সম্পর্কে সরকারের বিতর্ক সৃষ্টির অভিযোগ খন্ডন করে বলেন, দেশ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে, এ প্রশ্ন তুলে প্রধান বিচারপতি নিজেই বিতর্কের সৃষ্টি করেছেন।
তিনি বলেন, তাকে (প্রধান বিচারপতি) মনে রাখতে হবে বর্তমান রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন। আর বর্তমান পার্লামেন্ট রাষ্ট্রপতিকে নির্বাচিত করেছে। মন্ত্রী বলেন, তৃতীয় উপায়টি হতে পারে রাষ্ট্রপতি এ ধরনের পরিস্থিতিতে মধ্যস্থতা করতে পারেন। তিনি রায়ে উল্লেখিত আপত্তিকর বিষয়গুলো বাদ দিয়ে দিতে পারেন।
তথ্যমন্ত্রী বলেন, তবে এই রায়ে কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হয়নি। কোন অচলাবস্থার সৃষ্টি করেনি। এমনকি সরকার স্থবিরও হয়ে পড়েনি। বির্তক মানে বিশৃঙ্খলা নয়। এটি গণতন্ত্রের স্বাভাবিক অংশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D