১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০১৭
চট্টগ্রাম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর প্রশ্নপত্র তৈরির অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাজী আজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ও কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমীর হোসেনসহ দক্ষিণ চট্টগ্রামের ১৩ শিক্ষক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
বুধবার দুপুরে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. সাজ্জাদ হোসেন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে অনুষ্টিত মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সাথে কয়লা বিদ্যুৎ প্রকল্প নির্মাণ বিরোধী ও গন্ডামারা ইউপির বসতভিটা এবং গোরস্থান রক্ষা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা লেয়াকত আলীর সাথে তুলনা করে প্রথম সাময়িক পরিক্ষার প্রশ্নপত্র প্রণয়নের মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয়।
অনুষ্ঠিত পরীক্ষার পর সামাজিক গণমাধ্যমে প্রতিবাদের ঝড় উঠে। বিষয়টি উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হলে তৎক্ষণাৎ প্রশ্নপত্র নির্মাতাকারী বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দুকুল বড়ুয়াকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশে সোপর্দ করে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে দক্ষিণ চট্টগ্রামের ছয় উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সম্পাদক সহ প্রশ্নপত্র প্রণয়নকারীকে আসামী করে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করে রাষ্ট্রপক্ষ।
মামলা দায়েরের পর ১৩ শিক্ষক সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন হতে তিন মাসের আগাম জামিন লাভ করে। বুধবার আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় পুনরায় নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন অভিযুক্ত ১৩ শিক্ষক। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত ১৩ শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।
বোয়ালখালী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইউনুচ জানান, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য বিদ্যালয় পরিচালনা পর্ষদকে সুপারিশ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D