২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ১৯, ২০১৭
তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসাবে বেগম জিয়ার মেনে না নেয়ার সমালোচনা করে বলেন, তিনি ভূয়া জন্মদিন পালন করে জাতির পিতার প্রতি অশ্রদ্ধা ও বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন।
তিনি বলেন, ’৭১ সালে পাক বাহিনী ও তাদের দালালদের সংগঠিত গণহত্যার বিষয়টি আড়াল এবং যুদ্ধাপরাধী ও জঙ্গিদের সাথে সঙ্গিত্ব রক্ষা করে বেগম খালেদা জিয়া নিজেকে গণতন্ত্র, সংলাপ ও নির্বাচনের অযোগ্য করে ফেলেছেন।
হাসানুল হক ইনু শুক্রবার বিকেলে রাজধানীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় যুবজোট আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খবর বাসসের।
জাতির মীমাংসিত বিষয়গুলো আর কখনোই অমীমাংসিত করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি করতে হলে সব রাজনৈতিক কর্মীকে মুক্তিযুদ্ধসহ জনগণ-সম্পৃক্ত ঐতিহাসিক গণআন্দোলনের মধ্যদিয়ে মীমাংসিত বিষয়গুলো মেনে নিতে হবে।
যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে এ শোক সভায় জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতার, বিশিষ্ট কার্ডিওলজিষ্ট ও রুগী কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. রাকিবুল ইসলাম লিটু, জাসদের সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, সদস্য আজিজুর রহমান, এ বি এম জাকিরুল হক টিটন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহির, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন প্রমুখ বক্তৃতা করেন।
তথ্যমন্ত্রী বলেন, যারা পাকিস্তান ও সামরিক শাসনের জঞ্জাল বুক আগলে রক্ষা করতে চাইছে তারা বাংলাদেশ ও গণতন্ত্রের ঘোর শত্রু। এরা বাংলাদেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে চক্রান্ত করেই চলেছে, সুযোগ পেলেই বাংলাদেশ ও গণতন্ত্রর উপর ছোবল মারছে।
তিনি সকল চক্রান্তের বিরুদ্ধে দেশবাসীকে সোচ্চার হওয়ার আহবান জানিয়ে বলেন, ‘জাসদের নেতা-কর্মীরা বাংলাদেশ ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রকারীদের সাথে কখনই আপষ করেনি, ভবিষ্যতে করবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D