২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৭
সিলেটের সংবাদ ডেস্ক ।। তৃণমূল থেকে ধীরে ধীরে বেড়ে ওঠা নেতৃত্ব ঢাকা-১২ আসনের প্রতিটি পাড়া-মহল্লায় যার বিচরণ, যিনি বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি সাইফুল আলম নীরব। কর্মীবান্ধব এ নেতা যুবদল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বও অত্যন্ত নিষ্ঠা সততা ও আন্তরিকতার সাথে পালন করেন। পরবর্তীতে জাতীয়তাবাদী আদর্শের ভ্যানগার্ড- তারুণ্য ও যুবশক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসাবে সাইফুল আলম নীরবকে নির্বাচিত করে তার হাতে যুবদলের দায়িত্ব অর্পণ করেন।
ঢাকা-১২ নির্বাচনী এলাকাজুড়ে প্রতিটি মানুষের মাঝে তুমুল জনপ্রিয় তৃনমূলের রাজনীতি করা এ দেশের যুবসমাজের প্রধান প্রতিনিধি এ যুবনেতা। নির্বাচনী এলাকাজুড়ে সর্বস্তরের মানুষের মুখে মুখে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী হিসেবে তার নামই শোনা যাচ্ছে। বিএনপি’র হাইকমান্ডের বিভিন্ন সূত্র এ খবরের সত্যতাও নিশ্চিত করেছে।
সূত্রমতে; বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অত্যন্ত স্নেহভাজন যুবদলের বর্তমান সভাপতি সাইফুল আলম নীরব’ই ঢাকা-১২ (রমনা-শিল্পাঞ্চল তেজগাঁও-শেরেবাংলা) আসনের বিএনপি’র চূড়ান্ত প্রার্থী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D