২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০১৭
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ষোড়শ সংশোধনীর রায় যেনো তেনো কোনো রায় নয়। এ রায় সর্বোচ্চ আদালতের রায়। এখানে আওয়ামী লীগের নানা অপকর্ম, অনাচার ও অত্যাচারের কথা বলা হয়েছে।
সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মুন্সি জামালের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ সব মন্তব্য করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের সমস্ত পাপাচার, অনাচার, অত্যাচার, নির্যাতনের চিত্র পা্ওয়া যাবে এই রায়ে। এটা কোনো চায়ের দোকানের আড্ডা খানার নয়।
সিইসি উদ্দেশো করে রিজভী বলেন, ‘তবে কি ৯০ ভাগ বুদ্ধিজীবীদের সুপারিশ অগ্রাহ্য করার জন্য, তাদেরকে অপমান করার জন্য আপনি তাদের সংলাপে ডেকেছিলেন? যদি প্রচলিত আইনেই নির্বাচন হয়, তাহলে নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ হবে না। নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার কোনও অঙ্গিকারও আপনার নেই। আপনি চাকরি করে চলে যাবেন, এটাই হচ্ছে আপনার মূল উদ্দেশ্য। তাহলে গণতন্ত্র কোথায়? ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা কোথায়? সেটা নিশ্চিত করছেন না কেন?’তিনি আরো বলেন, ‘ভোটাধিতার যেভাবে কেড়ে নেয়া হয়েছে, জেলায় জেলায় যেভাবে তুফানদের সৃষ্টি করা হয়েছে সে অবস্থা থেকে দেশকে পরিত্রাণ দেবে কে? সেখান থেকে দেশবাসীকে পরিত্রাণ দেওয়ার জন্য আপনি (প্রধান নির্বাচন কমিশনার) আশার বাণী শুনাবেন। সেটি না করে শাসনতন্ত্র ও প্রচলিত আইনের কথা বলছেন। আরে প্রচলিত আইন তো প্রধানমন্ত্রীর ইচ্ছেমত পরির্বতন করেছেন, একদলীয় বাকশালী সংসদ দিয়ে। শাসনতন্ত্রের ক্ষমতা যেহেতু প্রধানমন্ত্রীর হাতে, তাহলে আপনি (প্রধান নির্বাচন কমিশনার) কি বাকশালকে দীর্ঘায়িত করার ষড়যন্ত্র করছেন?’
স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D