২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, আগস্ট ৩, ২০১৭
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের ঋণ পরিশোধ করে বাংলাদেশকে এগিয়ে নিতে ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতি সমূলে উচ্ছেদ করতে হবে। এটাই শোকের মাস আগস্টের শপথ।’
হাসানুল হক ইনু বুধবার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে ‘দেশ বিরোধী ষড়যন্ত্র-চক্রান্তের রাজনীতির বিরুদ্ধে জাসদের গণমিছিল’ পূর্ব সংক্ষিপ্ত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। খবর বাসসের।
তথ্যমন্ত্রী ইনু বলেন, শোকের মাস আগস্ট কান্না বা চোখের পানি ফেলার মাস নয়, এটি বরং চক্রান্ত ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের শপথের মাস। আগস্ট মাস জাতির জন্য সবচেয়ে কঠিন শোকের মাস। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিতেই আগস্টে বারবার আঘাত হেনেছে দেশ, জাতি ও সমাজের উপর।
গণমিছিল পূর্ব এই সমাবেশে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, সহ-সভাপতি মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শওকত, নাট্যাভিনেতা নাদের চৌধুরী, নুরুল আখতার, ওবায়দুর রহমান চুন্নু, নইমুল আহসান জুয়েল, ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি শফি উদ্দিন মোল্লা, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মাইনুর রহমান, নারী নেত্রী উম্মে হাসান ঝলমল, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন প্রমূখ।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এর সামনে থেকে জাসদের একটি গণমিছিল সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত শিখা চিরন্তনে এসে শেষ হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D