|
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬
গ্যাস-বিদ্যুৎ-জ্বালানী তেলের মূল্যবৃদ্ধিসহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে এবং শ্রমিক-কৃষক-জনগণকে বাঁচাতে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সমাবেশ অনুষ্ঠিত।
১১ নভেম্বর বিকেল ৪ টায় কোর্ট পয়েন্টে জেলা সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবুল ফজল’র সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক ছাদেক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন, জাতীয় ছাত্রদল সিলেট জেলা আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জলিল মীরা, বন্দর বাজার আঞ্চলিক কমিটির সভাপতি সাহাব উদ্দিন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ।
নেতৃবৃন্দ বলেন এশিয়ার অন্য দেশগুলোতে মূল্যস্ফীতি দুই শতাংশের নিচে থাকলেও বাংলাদেশে মূল্যস্ফীত এখনো ৮ শতাংশের উপরে। অথচ বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেয়ার পর ডলারের তুলনায় টাকার মূল্য বৃদ্ধি দেখানো হয়েছে। এর ফলে জিনিসপত্রের দাম যেখানে অনেক কমার কথা সেখানে সকল প্রকার জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিয়ত সার কীটনাশক সহ কৃষিপণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। সরকার ক্ষমতাসীন হয়ে দলীয়ভাবে ডিলার নিয়োগ করছে এবং যার প্রকৃত চিত্র কখনো তদারকি না করার কারণে খেয়াল খুশিমতো সার বীজ কীটনাশকসহ কৃষি উপকরণের দাম বাড়ানো হচ্ছে। দাম বৃদ্ধি পাওয়ায় শুধু কৃষকদের দুর্দশাই বাড়ছে না, বরং দেশের সকল গরিব ও শ্রমজীবি মানুষের জীবন যাপন আরও কঠিন করে তুলছে। আমরা শ্রমিক-কৃষক-জনগণ অর্থকষ্টে সন্ত¡ানদের পড়াশোনা করাতে পারি না, তারপরও আমাদের যেসব সন্তানেরা অতি কষ্ট করে পড়াশোনা করে শিক্ষা শেষে তাদের চাকুরি জুটছে না। দেশের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্টানিক খাতের শ্রমিকদের যে মজুরি দেওয়া হয় তা দিয়ে দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বাজারে মাসের অর্ধেক চলাও কঠিন। অথচ সরকারিভাবে প্রত্যেক সেক্টরের শ্রমিকদের জন্য নি¤œতম মজুুরির গেজেট রয়েছে কিন্তু মালিকরা সরকারের ঘোষিত গেজেট বাস্তবায়ন করছেন না। শ্রমিকদের সমস্যা সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থাকলেও তারা শুধুমাত্র কাগজে কলমে বাস্তবিকভাবে শ্রমিকদের সমস্যা সমাধানের প্রেক্ষিতে কার্যকর কোনো ভূমিকা রাখেন না। সমাবেশ থেকে হোটেল-রেস্টুরেন্ট, স’মিল, প্রেস, চা শিল্পসহ অপরাপর সকল সেক্টারের শ্রমিকদের বাঁচার মত মজুরি, শ্রমআইন অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা আদায়ের সংগ্রামের পাশাপাশি শ্রমিক শ্রেণির সার্বিক মুক্তির লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম বেগবান করার আহবান জানান এবং গার্মেন্টন্স শ্রমিকদের ন্যূনতম ৩০ হাজার টাকা ঘোষণার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানান। একইসাথে বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও অতিরিক্ত বিলের প্রসঙ্গ তুলে বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং অসামঞ্জস্যপূর্ণ বিল সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে নানা আলোচনা-সমালোচনা প্রশ্ন উঠলেও এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো জবাবদিহিতামূলক কর্মকান্ড পরিলক্ষিত হয়নি। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনগণের ক্রয়ক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জোর দাবি জানানো হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন বাংলাদেশ একটি নয়াঔপনিবেশিক আধাসামন্তবাদী রাষ্ট্র, যেখানে সাম্রাজ্যবাদী লগ্নিপুঁজির স্বার্থে বাজার, প্রাকৃতিক সম্পদ, কৃষি ও সস্তা শ্রমশক্তিকে শোষণ ও লুণ্ঠনের ক্ষেত্র হিসেবে ব্যবহারের প্রবণতা বিদ্যমান। সাম্রাজ্যবাদী শক্তিগুলো এদেশে তাদের বিশ্বস্থ দালাল তৈরি করে আমলাতান্ত্রিক কাঠামোর ওপর নির্ভর করে নিজেদের অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ বাস্তবায়ন করে চলছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, রাশিয়া-ইউক্রেন সংঘাত এবং দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র-চীনের সামরিক উত্তেজনা বিশ্ব পরিস্থিতিকে ক্রমেই সংঘাতমুখর করে তুলছে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলের ভূ-রাজনৈতিক ও রণনীতিগত গুরুত্ব বৃদ্ধির ফলে বাংলাদেশও বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠেছে। মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থে ও পরিকল্পনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তির বিরুদ্ধে সারাদেশের মানুষ যখন বিক্ষুদ্ধ, জাতীয় স্বার্থ ও দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে আন্দোলন করে আসছিল তখন তথাকথিত বিরোধী দল মার্কিন সাম্রাজ্যবাদের অপর দালাল শক্তি জামায়াত-এনসিপি জোট জনগণের পক্ষে অবস্থান না নিয়ে বিভিন্ন কৌশলে মার্কিন পরিকল্পনা কার্যকর করছে। সমাবেশ থেকে মানবিক করিডোরের প্রস্তাব, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালসহ গুরুত্বপূর্ণ বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা প্রদান, এনডিএসহ বিভিন্ন সামরিক ও প্রতিরক্ষা চুক্তি এবং বিদেশি সামরিক উপস্থিতির বিষয়গুলো জাতীয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D