|
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬
মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি কার্যালয়ের সামনে একটি গাছ থেকে পিন্টু কর (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা ভূমি কার্যালয়ের সামনের একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পিন্টু কর রাজনগর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে। তিনি স্থানীয় এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে উপজেলা ভূমি কার্যালয়ের সামনের একটি গাছে পিন্টু করের ঝুলন্ত মরদেহ দেখতে পান পথচারীরা। পরে তাঁরা বিষয়টি রাজনগর থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D