|
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৬
সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় পিকআপের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার সাতমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।
তিনি বলেন- খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। তবে তাদের নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D