সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬

সিলেটে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ রাখায় ফার্মেসিকে জরিমানা

সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার ফেমাস মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ পাওয়ায় একটি ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানের খবর পেয়ে ফেমাস মার্কেটের একাধিক ফার্মেসি ব্যবসায়ী দোকানের শাটার বন্ধ করে চলে যান। পরে বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালানো হয়।

এ সময় মেসার্স জাকির ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও সরকারি ওষুধ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব বলেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ওষুধের দোকানগুলোতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানে কোনো অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট