|
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৬
শারদীয় দুর্গাপূজা ঘিরে সিলেট বিভাগে নিরাপত্তা জোরদার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে চার শতাধিক সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিয়মিত টহল, সাইবার নজরদারি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং রিজার্ভ টিম প্রস্তুত রাখা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে সিলেট নগরীর মাছুদিঘীর পাড়ের ত্রিনয়নী সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব তথ্য জানান এসআরবি-৯-এর অধিনায়ক কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী।
তিনি জানান, এ বছর সিলেট জেলা ও মহানগর এলাকায় ৬৩৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদ্যাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি-৯।
যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় নিয়ন্ত্রণকক্ষ চালু রাখা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা ঠেকাতে সার্বক্ষণিক সাইবার নজরদারি চালানো হচ্ছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিতে প্রস্তুত রাখা হয়েছে স্ট্রাইকিং রিজার্ভ টিম।
এসআরবি-৯-এর অধিনায়ক বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন।
এ সময় পূজামণ্ডপ বা আশপাশে কোনো সন্দেহজনক ব্যক্তি কিংবা তৎপরতা চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে এসআরবি-৯-এর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে বলে জানানো হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D